সূচকের পতনে চলছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ডিএসইতে ২৭৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ৪৬ দশমিক ৭৪ পয়েন্ট কমে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ০৮ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ০৯ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইতে ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ৬৭ টির, কমেছে ২৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির।
এন এস



