শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিএসইতে দৈনিক গড় লেনদেন ৩৬ শতাংশ বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি প্রধান সূচকের উত্থান দেখা গেছে। তবে দৈনিক গড় লেনদেন ৩৬ দশমিক ০৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ। আগের সপ্তাহে ৪ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে মোট ৪১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত ছিল ২৫ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৯টির। দৈনিক গড় লেনদেন হয় ৯৬০ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৭০৫ কোটি ৯৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৬ দশমিক ০৭ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে সাইফ পাওয়ারটেক লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪২ দশমিক ৪৬ শতাংশ। এদিকে সর্বশেষ কার্য দিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯১ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সর্বশেষ দরও ছিল একই। দিনজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৩ টাকা ২০ পয়সা থেকে ২৫ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। এদিন কোম্পানিটির মোট ৫০ লাখ ৮৬ হাজার ১৫২টি শেয়ার মোট ২ হাজার ৪৬৯ বার হাতবদল হয়, যার বাজারদর ছিল ১২ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকা। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১৭ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২৯ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।

উল্লেখ্য, সাইফ পাওয়ারটেক ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৭৯ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২০২ কোটি ৩৪ লাখ টাকা। কোম্পানির ৩৭ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার ৬৪৮ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪০ দশমিক শূন্য ছয় শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪২ দশমিক ১০ শতাংশ শেয়ার।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ছয় শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৫ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে দুই টাকা ৭৯ পয়সা। এর আগে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৪ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৩ পয়সা।

এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ৬৭ শতাংশ। মিথুন নিটিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ২২ শতাংশ। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ৬৭ শতাংশ। আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ২৫ শতাংশ। রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৯১ শতাংশ। গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৮২ শতাংশ। প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ০৫ শতাংশ। তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৪১ শতাংশ। এছাড়া আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ১৮ শতাংশ।

এন এস

সম্পর্কিত খবর