শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ছেলের বিরুদ্ধে ইউএনও’র দপ্তরে মায়ের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে শেষ সম্বল বসত ভিটা লিখে নেওয়াসহ ভরণপোষণ না দেওয়ার অভিযোগ এনে ছেলে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সুজাউদ্দৌলা’র বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে অভিযোগ দিয়েছেন মা মনিরা বেগম। সোমবার সকালে এ অভিযোগ দেন তিনি।

অভিযোগ সূত্রে ও মনিরা বেগম জানান, উপজেলা পৌর সদরের আনন্দ নগর মহল্লার মো. খাইরুল ইসলামের স্ত্রী মনিরা বেগম। ছেলে সুজাউদ্দৌলাকে ডাক্তারি পড়াতে সবটুকু জমি বিক্রি করে দেন এ দম্পতি। বাবা খাইরুল অসুস্থ শরীরেও অটোভ্যান চালিয়ে সংসার চালান। ছেলে এখন ডাক্তার। তবুও শেষ সম্বল বসত ভিটাও মা-বাবার কাছ থেকে লিখে নেন চিকিৎসক ছেলে সুজাউদ্দৌলা। শুধু তাই নয়, ভরণপোষণের খরচ চাইলে অকথ্য ভাষায় গালি দেন, এমনকি শারীরিক ও মানসিক নির্যাতনও করেন। আর বাড়ি থেকে বেব করে দেওয়ার হুমকি তো রয়েছেই। বাধ্য হয়ে বসত ভিটা ফিরে পাওয়া ও ভরণপোষণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিয়েছেন মা মনিরা বেগম।

বাবা মো. খাইরুল ইসলাম বলেন, অসুস্থ শরীরেও ভ্যানগাড়ি চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করছি। প্রতিদিন ওষুধ কিনতে হয়। যে ছেলের জন্য এত কিছু করেছি, সেই ছেলেও ভরণপোষণ দিচ্ছেনা।

বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে ডা. মো. সুজাউদ্দৌলা মোবাইল ফোনে বলেন, ‘বাবা-মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন তারা। বাবা স্বেচ্ছায় জমি লিখে দিয়েছিলেন। এছাড়াও জমি-জমা বিক্রি করে এবং কঠোর পরিশ্রম করে পড়াশোনা করিয়েছেন, এমন ঘটনাও সত্য নয়। উপরন্তু বাবা-মাকে ভরণপোষণ দিতে চাইলেও তারা আমার সঙ্গে থাকতে চাননা।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, ‘এটা পারিবারিক বিষয়। অল্প সময়ের মধ্যেই আশা করি, সমাধান হয়ে যাবে।’

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এন এস

সম্পর্কিত খবর