down of head

হজ্ব ভিসায় যাওয়া যাবে শুধু জেদ্দা, মদিনা ও মক্কায়: সৌদি

হজ্ব ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। নতুন বিধিতে বলা হয়েছে, হজ্ব ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে। এছাড়াও এই ভিসা শুধু হজ্ব মৌসুমের জন্য বৈধ এবং হজযাত্রীরা শুধু পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। খবর: গালফ নিউজ

সৌদির হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হজ্ব মৌসুমে এই ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কা শহরের বাইরে ভ্রমণ করা যাবে না। এই ভিসা সৌদিতে কাজ বা বসবাসের জন্যও বৈধ হবে না। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, এমনকি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।

এন এস

সম্পর্কিত খবর