শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভোটে মোদির প্রধান প্রতিপক্ষ কে এই ধ্রুব রাথি?

ভারতের সাত দফার লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। দ্বিতীয় দফা পর্যন্ত ৮৮টি আসনে প্রায় ৬৪ শতাংশ ভোট পড়েছে। ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি কিছুটা বেকায়দায় পরতে পারে। তবে ভোটের মাঠে বিরোধীদলীয় রাজনীতিবিদদের পাশাপাশি একজন অরাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়েছে বিজেপির সামনে, আর তিনি হলেন ধ্রুব রাথি, একজন সোশ্যাল মিডিয়া ‘ইনফ্লুয়েন্সার।’

এ বছরের লোকসভা নির্বাচনে ইনফ্লুয়েন্সারদের আনাগোনা অন্যরকম এক মাত্রা যোগ করেছে প্রচারণায়। টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন ইনফ্লুয়েন্সাররা, তাদের পক্ষে কথা বলছেন, তুলে ধরছেন তাদের ভালো দিকগুলো।

এমন প্রচারণায় বিজেপির প্রার্থীদেরই বেশি দেখা যাচ্ছে। ইউনিভার্সিটি অব মিশিগানের সহকারী অধ্যাপক জয়জিত পালের মতে, সরকারবিরোধি মতামত প্রকাশ করতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করেন না অনেক ইনফ্লুয়েন্সার, আর তা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। যারা বিরোধীদলীয়দের পক্ষে কথা বলে, তাদের অনেকেই ব্যবহার করেন বেনামী সোশ্যাল মিডিয়া একাউন্ট।

তবে ধ্রুব রাথি চলছেন এ স্রোতের পুরো বিপরীতে। জার্মানিতে বসবাসকারী রাথি একজন ইউটিউবার, যার রয়েচে ১৮ মিলিয়ন সাবস্ক্রাইবার। সূক্ষ্ম এবং তীক্ষ্ম কথার বানে বিজেপিকে ধরাশয়ী করতে তার ভিডিওগুলোর জুড়ি নেই। তার প্রায় সব ভিডিওর লক্ষ্যই নরেন্দ্র মোদীর সমালোচনা। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে ভীতু এবং মিথ্যাবাদী বলতেও ছাড়েন না রাথি। এমনকি একটি ফ্যাক্ট-চেকিং ভিডিওতে তিনি মোদিকে তুলনা করেন খোদ হিটলারের সাথে।

ধ্রুব রাথির ভিডিওগুলো এতটাই জনপ্রিয়তা হয়ে উঠেছে যে উত্তর ভারতে জনাকীর্ণ এলাকায় স্ক্রীন টাঙিয়ে এগুলো প্রচার করা হচ্ছে। তিনি কিন্তু ভিডিওতে নতুন কিছু বলছেন না, বা তদন্ত করে নতুন কোনো তথ্য বের করে সবাইকে চমকে দিচ্ছেন না। তিনি যেসব তথ্য উপস্থাপন করছেন, তা সবাই জানে। কিন্তু এসব তথ্যকে তিনি মুন্সিয়ানার সাথে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করছেন। তার মূল বক্তব্য একটাই, হিন্দুত্ববাদের ঝাণ্ডা ওড়ানো বিজেপির পুনরায় ক্ষমতায় আসা উচিত নয়।

রাথির ভিডিওগুলোর মূল আকর্ষণ হলো তার বক্তব্যের ধরন। বিষয়বস্তু যাই হোক না কেন, ভিডিওটি দেখতে দেখতে দর্শক পৌঁছে যায় উত্তেজনার তুঙ্গে। আর এ কারণেই তিনি একজন সফল ইনফ্লুয়েন্সার এবং মোদির প্রতিপক্ষ। কারণ মোদি নিজেও একজন কৌশলী এবং সফল বক্তা। রাজনৈতিক বক্তব্যের মাধ্যমেই তিনি ভোটারদের মন জয় করে এতদূর এসেছেন।

নির্বাচনে মোদির প্রতিপক্ষদের মধ্যে বলার মত একজনই আছেন- রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধী একজন রাজনীতিবিদ, ধ্রুব রাথি পুরোপুরিই অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব। তার সাথে কোনো রাজনৈতিক দলেরই সম্পর্ক নেই। এ কারণে তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি, এবং ভবিষ্যতে সম্ভবত তার মতো ব্যক্তিদের হাত ধরেই নতুন এক মাত্রায় পৌঁছাবে ভারতের রাজনীতি।

এন এস

 

সম্পর্কিত খবর