শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাংলাদেশ থেকে বিপুল কর্মী নিতে আগ্রহী গ্রিস

গ্রিস তাদের কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। কারণ, সেখানে যেসব বাংলাদেশি কাজ করছেন, তাঁরা পরিশ্রমী ও আইন মেনে চলেন বলে তাঁরা এ আগ্রহ দেখিয়েছেন।

আজ মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিস এ আশ্বাস দিয়েছেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দূতাবাস খোলা তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন। বাংলাদেশি পেশাজীবীদের পরিশ্রম এবং আইনের প্রতি তাঁদের শ্রদ্ধার প্রশংসা করে তিনি বলেন, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন, আতিথেয়তা এবং নির্মাণ খাতে প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগ করবে।

প্রসঙ্গত, গ্রিসের রাজধানী এথেন্সে আওয়ার ওশান কনফারেন্সের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। তাঁদের আলোচনায় ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নৌ পরিবহন, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য ও বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করে বলেন, ঢাকায় কূটনৈতিক মিশন খোলা গ্রিস সরকারের অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং এই দূতাবাস উদ্বোধন ঢাকা সফরের একটি ভালো সুযোগ হতে পারে।

হাছান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে মানসম্পন্ন বাংলাদেশি পণ্য আমদানি সহজতর করা ও এ বিষয়ে গ্রিসের ব্যবসায়ীদের উৎসাহিত করার আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী এ সময় অভিবাসন ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারকের আওতায় গ্রিসে ১০ হাজারের বেশি বাংলাদেশিকে বসবাসে বৈধতা প্রদানের জন্য গ্রিক সরকারকে ধন্যবাদ জানান এবং সমঝোতা স্মারকের দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান।

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন ও উপযুক্ত কৌশল খোঁজার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নৌ পরিবহন খাতে দুই দেশের মধ্যে অর্থপূর্ণ সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নেও একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী।

স্পেনের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এদিন দুপুরে স্পেনের উপপ্রধানমন্ত্রী এবং পরিবেশগত পরিবর্তন ও জনসংখ্যাগত চ্যালেঞ্জবিষয়ক মন্ত্রী মারিয়া হেসুস মন্টেরোর সঙ্গে আলোচনা করেন।

দুই মন্ত্রী বৈঠকে জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা, খাদ্য ও কৃষি সহযোগিতা, সবুজ শক্তি, পরিবেশগত সমস্যা এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠায় সম্মত হন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী ও স্পেনের উপপ্রধানমন্ত্রীর বৈঠকের সময় অন্যদের মধ্যে সামুদ্রিকবিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম উপস্থিত ছিলেন।

এন এস

সম্পর্কিত খবর