শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ওমানে বন্যায় স্কুল শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু

ওমানে বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী। সোমবার এক শিশু ও তিনজন প্রাপ্তবয়স্কের মৃতদেহ উদ্ধারের পর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

উপসাগরীয় দেশটির সরকারি বার্তা সংস্থা রবিবার প্রাথমিকভাবে জানায়, যানবাহন বন্যার পানিতে ভেসে যাওয়ার পর ৯ জন স্কুল শিক্ষার্থী এবং অন্য তিনজন প্রাপ্তবয়স্ক প্রাণ হারিয়েছে।

এদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ওমান নিউজ এজেন্সি সোমবার এক শিশু এবং আরো তিনজনের মৃতদেহ উদ্ধারের খবর দিয়েছে।

রবিবার থেকে শুরু হওয়া মারাত্মক বজ্রপাত, প্রবল বৃষ্টি ও বাতাস দেশটিকে বিপর্যস্ত করেছে। এতে দেশটির উত্তর ও পূর্বে বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা হয়েছে। বন্যায় বেশ কয়েকটি রাস্তাও বন্ধ হয়ে গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সোমবার বন্যার বিরুদ্ধে সতর্কতা হিসেবে অধিকাংশ অঞ্চলের স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। ওমানের বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে অভিযানে আটকা পড়া কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে।
ওমানের মন্ত্রিপরিষদ একটি বিবৃতিতে বলেছে, তারা দুঃখের সঙ্গে সম্প্রতি আ’শরকিয়াহ গভর্নরেটে মারা যাওয়া স্কুল শিক্ষার্থীদের পরিবার ও আত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।

এ ঝড় বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে প্রভাবিত করবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ফেব্রুয়ারিতে ওমানে বৃষ্টিপাতের সময় বন্যায় ইতিমধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছিল।

সম্পর্কিত খবর