down of head

মারধর করতেন ব্র্যাড পিট, অভিযোগ অ্যাঞ্জেলিনা জোলির

প্রাক্তন স্বামী ব্র্যাড পিট শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন হলিউডের জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

তার দাবি, ২০১৬ সাল থেকেই নির্যাতনের ঘটনা শুরু হয়েছিল। যার ফলে তিনি বিবাহবিচ্ছেদের জন্য ফাইল করতে বাধ্য হয়েছিলেন। তারকা জুটি ২০১৪ সালে বিয়ে করেন, ২০১৯ সালে তাদের আইনি বিচ্ছেদ হয়।

জোলির অভিযোগ, ২০১৬ সালে ব্র্যাড-অ্যাঞ্জেলিনা তাদের সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে লস অ্যাঞ্জেলস যাচ্ছিলেন। এই ঘুরতে যাওয়ার আগে থেকে ব্র্যাড অ্যাঞ্জেলিনার উপর নির্যাতন চালাতেন। এ ফ্লাইটেই তিনি প্রথমবারের মতো শিশুদের ওপরও নির্যাতন চালান। তারপরেই অভিনেত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অভিনেত্রীর আইনী দল ‘‘ফাইট ক্লাব’’ অভিনেতার বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন, ব্র্যাড পিট সাবেক স্ত্রীকে ওয়াইনারির অংশ বিক্রি করার অনুমতি দিতে অস্বীকার করে ছিলেন। তিনি ‘‘সই’’ করতে চাইছিলেন না।

অভিনেত্রী আইনি নথি অনুযায়ী ব্র্যাড পিট অ্যাঞ্জেলিনার সঙ্গে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে। সেই চুক্তি অনুযায়ী অ্যাঞ্জেলিনা তার প্রতি হওয়া নির্যাতনের ব্যাপারে চুপ করে থাকবে।

অভিনেত্রীর আইনজীবীরা আরও দাবি করেন, পিট ২০২১ সালেও এই চুক্তি আবার করতে চেয়েছিলেন। শুধু তাই নয়, তিনি তাদের সন্তানদের কাস্টডিটি দেওয়ার বিনিময়ে এই চুক্তিটি করতে চেয়েছিলেন।

সেই সময়ে, পিট জোলির ফ্রেঞ্চ ওয়াইনারির শেয়ার কিনতে রাজি হয়েছিলেন কিন্তু তার সাবেক স্বামীর সিল করা নথিগুলো অবশেষে প্রকাশ্যে আসতে পারে সেই আশঙ্কায় তিনি পিছপা হন।

অ্যাঞ্জেলিন অ্যাটর্নি পল মারফি এক বিবৃতিতে বলেছেন, ‘‘পিট জোলির শেয়ার কিনতে অস্বীকার করেছিলেন। যখন পিট বুঝতে পেরেছিলেন যে অ্যাঞ্জেলিনা আর চুপ করে থাকবে না।’’

নথিগুলোতে আরও বলা হয়, জোলি তার ‘‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’’ সহ-অভিনেতার বিরুদ্ধে, কখনো অভিযোগ চাপাননি কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে পিটের দায়িত্ব গ্রহণ করা এবং পরিবারকে তার দ্বারা সৃষ্ট ট্রমাজনিত মানসিক চাপ থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করা সবচেয়ে ভালো উপায় ছিল।

২০০৪ সালে ‘‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’’ সিনেমায় কাজ করতে গিয়ে অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের আলাপ হয়। তারকা জুটি ২০১৪ সালে বিয়ে করেন, যদিও তার আগে তারা ১০ বছর সম্পর্কে ছিলেন। ২০১৬ সালে অ্যাঞ্জেলিনা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন।

যদিও শেষ পর্যন্ত ২০১৯ সালে তাদের আইনি বিচ্ছেদ হয়। দম্পতির ৬ সন্তান রয়েছে ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স। এখনো সন্তানদের হেফাজত নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।

এন এস

সম্পর্কিত খবর