শিরোনাম
ফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূতপ্রি-শিপমেন্ট ঋণ তহবিল ৭ হাজার কোটি টাকা
down of head

এবার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ে আইআরআই’র আক্রমণ

দখলদার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তর লক্ষ্য করে এবার ড্রোন আক্রমণ চালিয়েছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের (আইআরআই) যোদ্ধারা। তবে বরাবরের মতো এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব।

ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ জানিয়েছে, রোববার সকালে রাজধানী তেল আবিবে অবস্থিত যুদ্ধ মন্ত্রণালয়ে এই আক্রমণ চালানো হয়।

পিএমইউ’র এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার সকালে প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তর ভবনকে লক্ষ্য করে ড্রোন আক্রমণ চালায়।

শত্রুদের শক্ত অবস্থানগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল।

ইসরাইলি আগ্রাসনে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত ফিলিস্তিনির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

এর প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ (আইআরআই) যোদ্ধারা এরইমধ্যে ইসরাইলের অভ্যন্তরে বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে।

আইআরআই যোদ্ধারা ইসরাইলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়নসহ বিভিন্ন স্থাপনা এবং বন্দরে কার্যকর কিছু হামলা চালিয়েছে।

সবশেষ গেলো বুধবার পিএমইউ জানিয়েছিলো, ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এক সপ্তাহে দুইবার বেনগুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে।

সম্পর্কিত খবর