শিরোনাম
icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী icon সশস্ত্র বাহিনী দিবস জাতীয় গৌরবের দিন: অর্থমন্ত্রী
down of head

আরো ৩০০ কোটি ডলারের মালিক ডোনাল্ড ট্রাম্প

শেয়ারবাজারে আসছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল। বিনিয়োগকারীরা এই পরিকল্পনায় সায় দিয়েছেন, ফলে এখন কাগজে-কলমে ট্রাম্পের শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ট্রুথ সোশ্যালের মূল কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি শেয়ারবাজারে আসতে এক শেল কোম্পানির সঙ্গে একীভূত হতে রীতিমতো সর্বস্ব দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। শেষ পর্যন্ত শুক্রবার সকালে তারা এই কাজে সফল হয়েছে। ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশনের সঙ্গে একীভূত হয়েছে ট্রাম্পের কোম্পানি।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় এবং গুজব ও উসকানিমূলক বক্তব্য প্রচারের দায়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার (বর্তমান এক্স) ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। কিন্তু যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর ভর করে ট্রাম্পের উত্থান, মাধ্যম থেকে দূরে থাকতে পারেননি তিনি। সে জন্য তিনি নিজেই একটি সামাজিক যোগাযোগমাধ্যম খুলে বসেন, যার নাম দেন ট্রুথ সোশ্যাল।

২০২১ সালে বাজারে আসার পর থেকে ট্রুথ সোশ্যাল তেমন একটা সুবিধা করতে পারছিল না। এই সময়ে তাদের বিক্রয়লব্ধ আয় ছিল ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলার। ফেব্রুয়ারি মাসে ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন করপোরেশনের সঙ্গে একীভূত হওয়ার অনুমোদন পায় ট্রুথ সোশ্যাল। এর পর থেকে কোম্পানির বাজারমূল্য বাড়তে থাকে। বছরের শুরু থেকেই ডিজিটাল ওয়ার্ল্ডের শেয়ারের দাম বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ডিজিটাল ওয়ার্ল্ডের শেয়ারের দাম বেড়েছে ১৪৫ শতাংশ, ফলে কোম্পানিটির বাজার মূল্য ৬০০ কোটি ডলারে উঠেছে।

ডিজিটাল ওয়ার্ল্ডের শেয়ার এখনো বিনিয়োগকারীদের কাছে আস্থাভাজন হতে পারেনি। শুক্রবার কোম্পানির পর্ষদে শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে ভোটাভুটির পর কোম্পানিটির শেয়ারদর প্রায় ১৪ শতাংশ কমে গেছে। ফলে ভবিষ্যতে ট্রাম্প ঠিক কত দরে নিজের শেয়ার বিক্রি করতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়।
নতুন কোম্পানিটি ডিজেটি নামে শেয়ারবাজারে নিবন্ধিত হয়েছে। আগামী সপ্তাহ থেকে লেনদেন শুরু করতে পারবে কোম্পানিটি।

একীভূত এই কোম্পানিতে ট্রাম্পের শেয়ারের পরিমাণ ৫৮ দশমিক ১ শতাংশ। বর্তমানে এর প্রতিটি শেয়ারের দাম ৪০ ডলার। এই হিসাবে ট্রাম্পের কাছে থাকা শেয়ারের মোট দাম ৩০০ কোটি ডলারের বেশি।

এই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য সুখবর। তবে আপাতত স্বস্তি পাচ্ছেন না তিনি; কারণ, এই শেয়ার এখনই বিক্রি করা যাবে না। গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের আদালত ট্রাম্পকে ৪৬ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করেছিলেন, সেই জরিমানা পরিশোধেও এই অর্থ ব্যবহার করতে পারবেন না তিনি। অথচ এই অর্থ পরিশোধের শেষ সময় কাল সোমবার। কিন্তু কোনো নিশ্চয়তা প্রদানকারী কোম্পানি এই অর্থ পরিশোধের বিষয়ে ট্রাম্পকে সহায়তা করতে রাজি হয়নি। এখন পর্যন্ত ৩০টি কোম্পানি তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

২০২১ সালের ডিজিটাল ওয়ার্ল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার লক্ষ্যে চুক্তি করার পর দেশটির সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তারা কোম্পানির প্রধান নির্বাহীকে সরিয়ে দেওয়ার পাশাপাশি পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এ ছাড়া ভুল তথ্য প্রকাশের দায়ে তাদের ১ কোটি ৮০ লাখ ডলার জরিমানাও হয়।

সম্পর্কিত খবর