শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ফয়সাল হত্যা মামলা
কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে ফয়সাল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলায় কিশোর গ্যাং লিডার আকাশ ও গালকাটা রাব্বিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

নরসিংদী ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজনের নাম ইমরান, রাসেল কাজী ও নয়ন বলে জানা গেছে। রাব্বি ও আকাশের দেওয়া তথ্যমতে ঘটনাস্থল সংলগ্ন একটি বাগান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও একটি চাপাতি উদ্ধার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে গ্রেপ্তার প্রত্যেকে।

শনিবার র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে নরসিংদী ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৪।

এর আগে পটুয়াখালী, নেত্রকোণা ও রাজধানীতে অভিযান চালিয়ে একই হত্যাকাণ্ডের ঘটনায় ১০জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গত ১৫ মার্চ রাতে পল্লবীতে বিহারি ক্যাম্পের কাছে ফয়সাল (২৫) ও রাশেদ (২৪) নামে দুই যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ফয়সালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

র‌্যাব জানায়, গ্রেপ্তার রাব্বি ৪-৫ মাস আগে ‘গালকাটা রাব্বি’ নামের একটি কিশোর গ্যাং তৈরি করে মিরপুর এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক সেবন ও মাদক বেচাকেনামহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি ও মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। এসব মামলায় একাধিক বার কারাভোগও করেছে সে।

এছাড়া গ্রেপ্তার আকাশ মিরপুর পল্লবী এলাকার কিশোর গ্যাং ‘গালকাটা রাব্বি’ গ্রুপের অন্যতম একজন সদস্য। গ্রুপটির বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিতো সে।

এ মামলায় আগেই গ্রেপ্তার হওয়া রাসেল, ইমরান ও নয়ন কিশোর গ্যাং ‘গালকাটা রাব্বি’ গ্রুপেরই সদস্য। রাব্বি ও আকাশের নেতৃত্বে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক সেবন ও কেনাবেচাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত তারা।

সম্পর্কিত খবর