শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নাটোরে ট্রাকের চাপায় দুই ভাইসহ নিহত ৩

নাটোরে ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

আজ বেলা সাড়ে এগারোটার দিকে সিংড়ার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

রাব্বি (২৫), ইমরান হোসেন (২২) ও হোসনেয়ারা (৩৫) নামের তিনজন নিহত হয়েছে। নিহত তিনজনের বাড়ি উপজেলার বনকুড়ইল গ্রামে।

নিহত রাব্বি এবং ইমরান সহোদর ভাই। তারা বন কুড়ুইল গ্রামের মমিন আলীর ছেলে। অপরদিকে নিহত হোসনেয়ারা একই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

গুরুতর আহত একজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার জামতৈল শেরপুর সড়কের দুর্গাপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা বনকুড়ইল থেকে দুর্গাপুর ব্রিজের পাশে রাস্তায় উঠছিল। এমন সময় সিংড়া থেকে শেরপুরগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রাব্বি, যাত্রী ইমরান এবং হোসনেয়ারা নিহত হন।

অপর এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ সময় জনতা ট্রাকটি জব্দ করে এবং চালক-হেলপার ধরে পুলিশে সোপর্দ করে।

সম্পর্কিত খবর