শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিএসইতে দৈনিক গড় লেনদেন আট শতাংশ কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি সূচকের পতন দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৭ দশমিক ৫৮ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ১ দশমিক ৫৬ শতাংশ। আগের সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪১ দশমিক ৭৮ পয়েন্ট বা ২ দশমিক ২৭ শতাংশ কমে ৬ হাজার ১১২ দশমিক ৭৬ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২৩ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ৭৬ শতাংশ কমে এক হাজার ৩৩৫ দশমিক ৮৯ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩২ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ কমে দুই হাজার ৯৪ দশমিক ৩৪ পয়েন্টে স্থির হয়। মোট ৪১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৩২০টির এবং অপরিবর্তিত ছিল ২২ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১০টির। দৈনিক গড় লেনদেন হয় ৮১০ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৮৭৭ কোটি ৯ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৭ দশমিক ৫৮ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ০২ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৩২ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে গোল্ডেন সন লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৭৬ শতাংশ। ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ০৭ শতাংশ।

আফতাব অটোমোবাইলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৯ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির বেড়েছে ৫ দশমিক ২৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৪ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। আইবিবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ডের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ০৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ১০ হাজার টাকা। আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭৯২ শেয়ার ২০৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১০ দশমিক ০৭ শতাংশ বেড়েছে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ১২ লাখ ৫৪ শেয়ার ৯৯ কোটি ১৮৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। লেনদেনের তালিকায় এর পরের অবস্থানে থাকা মুন্নু ফেব্রিকস লিমিটেডের মোট ২ কোটি ৯৯ লাখ ১১ হাজার ১১ শেয়ার ৯৩ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৩১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৩ দশমিক ১৭ শতাংশ কমেছে। আফতাব অটোমোবাইলস লিমিটেডের মোট এক কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৭১৭ শেয়ার ৮৯ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ২০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৭ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। ফরচুন শুজ লিমিটেডের মোট ১ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার ৩১১ শেয়ার ৮৯ কোটি ৯০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ২০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের মোট ২ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ৯৩০ শেয়ার ৮৭ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ১৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫ শতাংশ কমেছে।

সম্পর্কিত খবর