শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘ইভিএম’ভোট চুরির প্রকল্প

ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ‘নিঃশব্দে-নির্বিঘ্নে ভোট চুরির প্রকল্প’ অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘আর নয় অতীত, বর্তমান ও ভবিষৎ করণীয় কী?’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ইভিএমের সমালোচনা করে আমীর খসরু বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট ডাকাতি হয়েছে। তার কথা মানুষের জানা হয়ে গেছে। আবার ব্যালট বাক্সে চুরি করতে গিয়ে ঝামেলা হয়, কখনও ভোটারের চেয়ে ভোট বেশি হয়ে যায়। তাই এবার ভোট ডাকাতি করতে সরকার ইভিএমকে বেছে নিয়েছে। ভোটের দিন আপনি বায়োমেট্রিক দেবেন, তারা তাদের মার্কায় টিপ দেবে। এতে কোনো ঝামেলা হবে না, হইচই হবে না। নীরবে ও নিঃশব্দে ভোট চুরির কাজটি সম্পন্ন হবে।

ইভিএমে চ্যালেঞ্জ করার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ভারতে তো ইভিএমে ভোট দিতে গেলে একটি রশিদ দেয়া হয়। বাংলাদেশ সেটিরও ব্যবস্থা নেই। আপনি কাকে চ্যালেঞ্জ করবেন? তাই জনগণকে ইভিএমের বিরুদ্ধে কথা বলতে হবে।

মো. জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থানীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, সংগঠটির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, হুমায়ুন কবীর খান প্রমুখ।

সম্পর্কিত খবর