শিরোনাম
২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেই
down of head

খাদ্য সংকটে প্রাণ হারাচ্ছে উত্তর গাজার শিশুরা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফিলিস্তিনের গাজায় লাগাতার হামলার ফলে ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। এতে তীব্র খাদ্য সংকটে পড়েছে সেখানকার শিশুরা। উপত্যকাটির উত্তরাঞ্চলে তীব্র খাদ্য সংকটে শিশুরা প্রাণ হারাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। গতকাল সোমবার (৪ মার্চ) ওই অঞ্চলের আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন তিনি। খবর বিবিসি।

এছাড়া গাজায় দখলদার ইসরায়েলের অবরোধে প্রায় অচল হয়ে পড়েছে সেখানকার স্বাস্থ্য সেবা। জ্বালানি সংকটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাসপাতালগুলো। আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতাল পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় এমনটি জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান।

তিনি বলেন, খাবারের অভাবের ফলে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে এবং গাজার শিশুরা গুরুতর মাত্রায় অপুষ্টির শিকার হয়েছে। হাসপাতাল ভবনগুলোও ধ্বংস করে দেয়া হয়েছে। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতার কারণে অন্তত ১৫ শিশু প্রাণ হারিয়েছে।

টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, গত বছরের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে এ সপ্তাহান্তে প্রথমবারের মতো আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতাল পরিদর্শন করে তার সংস্থাটি।

সম্পর্কিত খবর