শিরোনাম
down of head

কলোরাডো অঙ্গরাজ্যে নিজের পক্ষে রায় পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেসব রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়াছিল তা বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আসন্ন নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এ রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। খবর বিবিসি।

এর আগে ২০২১ সালে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটালে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ট্রাম্পকে কলোরাডোর প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করেছিল রাজ্যের সুপ্রিম কোর্ট। কংগ্রেস ব্যতীত কোনো রাজ্য আদালত সরকারের পদে প্রার্থী হতে অযোগ্য ঘোষণা করতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন আদালত।

এ রায় ঘোষণার মাধ্যমে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র‌্যাটিক দলের জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর বাধা রইল না ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতায় উসকানি বা সমর্থন দিলে তাকে সরকারি পদে অযোগ্য ঘোষণার এখতিয়ার রাখেন আদালত। এর উল্লেখ করে গত ১৯ ডিসেম্বর ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করে রায় দেন কলোরাডোর সুপ্রিম কোর্ট।

তবে গতকাল রায়ে ফেডারেল সুপ্রিম কোর্ট বলেছেন, শুধু কংগ্রেস সংবিধানের এ অনুচ্ছেদ প্রয়োগ করতে পারে। ফলে কোনো রাজ্য এ অনুচ্ছেদ ব্যবহার করে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না।

সম্পর্কিত খবর