শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৩

\লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় দেশটির ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর অন্তত তিন সদস্য নিহত হয়েছেন। শনিবার লেবাননের একাধিক নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

লেবাননের সূত্র জানিয়েছে,নাকোরা শহরের কাছের উপকূলীয় সড়কে চলন্ত অবস্থায় একটি গাডড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। হামলায় ওই গাড়িতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। চার মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

গাজায় যুদ্ধ শুরুর পরপরই তার প্রতিবাদে ইসরাইলে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরাইলের সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে লেবাননে হিজবুল্লাহর দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

এ ছাড়া ইসরাইলি হামলায় লেবাননে প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে।

সম্পর্কিত খবর