শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পিকনিকে যাওয়ার পথে আন্ডারপাসের ছাদে বাসের ধাক্কা, আহত ৩০

বিআরটিসি বাসে বনভোজনে যাচ্ছিলেন তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট সড়কে পৌঁছালে একটি আন্ডারপাসের সাথে ধাক্কা খায় বাসটি। এতে আহত হয় অন্তত ৩০ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকাল ১০টার দিকে কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের পূর্বাচল ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম।

পূর্বাচল ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শনিবার সকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বিআরটিসির একটি দ্বিতল বাসে বনভোজনের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে সকাল ১০টার দিকে বাসটি কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের পূর্বাচল ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আন্ডারপাসের ছাদের সাথে ধাক্কা লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা যাত্রীদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে ২২ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া, আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

সম্পর্কিত খবর