শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রাইভেটকারে লুকানো ছিল ৭২ কেজি গাঁজা

নওগাঁর বদলগাছীতে ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চারমাথা থেকে তাকে আটক করা হয়।

এ সময় টাকা, মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তবে চালক আলমগীর হোসেন পালিয়ে যায়।

বুধবার দুপুরে নওগাঁ সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এ তথ্য জানান।

মনির সিলেটের জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদলগাছী থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে মো. শেখ সাদিক বলেন, আটক মনির ও পলাতক আসামি আলমগীর (গাড়িচালক) চিহ্নিত মাদক কারবারি। মঙ্গলবার তারা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নওগাঁয় আসছিল। তারা বদলগাছী উপজেলার চারমাথায় পৌঁছলে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারে লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজাসহ মনিরকে আটক করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকারটি। এ সময় চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়।

সম্পর্কিত খবর