শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সহপাঠীদের ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

হবিগঞ্জের নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে পাঁচজনকে শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটন করেছে। জানা গেছে, বন্ধুদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে হত্যা করা হয় তাহসিনকে।

নিহত রাইসুল হক তাহসিন নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ শহরের শেরপুর রোডের রাজন ওয়ার্কশপের স্বত্বাধিকারী রাজন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঘটনার রাতে ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ববিরোধের জের ধরে রাইসুল হক তাহসিনের ওপর হামলা চালায় সাত-আটজন সহপাঠী। এক পর্যায়ে তাহসিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত তাহসিনকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর