শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ফিলিং স্টেশনে লোড বাড়ানোর দাবি
১০ ঘণ্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার

সিলেট অঞ্চলের সাধারণ যাত্রীদের ১০ ঘণ্টার ভোগান্তি শেষ হয়েছে। সিলেটের ফিলিং স্টেশনে গ্যাসের লোড বাড়ানোর দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিক ও মালিকপক্ষ।

বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

ধর্মঘট চলাকালে দূরপাল্লার যানবাহন চলাচল না করায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালসহ অন্য স্থানগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। একইভাবে অন্যান্য অঞ্চল থেকে সিলেটে আসতেও ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

সিলেটে পরিবহন ধর্মঘটের কারণে সুনামগঞ্জে দিনভর ভোগান্তিতে ছিলেন যাত্রীরা। বিশেষ করে সিলেটগামী যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে বাস, সিএনজিচালিত অটোরিকশায় সিলেটে পৌঁছেছেন।

বুধবার শহরের নতুন বাসস্টেশনে গিয়ে দেখা যায়, সিলেটগামী পরিবহন নিলাদ্রী ও বিরতিহীনের কাউন্টার বন্ধ। লোকাল বাস চলছে এ সড়কের গোবিন্দগঞ্জ পর্যন্ত। সেখানেও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রী-শ্রমিকদের মধ্যে চলে তর্ক। সুনামগঞ্জ শহরতলির ভাতেরটেক এলাকার হাসান আলী ভোলাগঞ্জে পাথর শ্রমিকের কাজ করেন। এ দিন সুনামগঞ্জ থেকে সিলেটের ভোলাগঞ্জে যেতে তাঁকে গুনতে হয় অতিরিক্ত ভাড়া। হাসান আলীর মতো অন্যদেরও একই অবস্থা ছিল।

এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমঝোতা বৈঠকে ধর্মঘটের যৌক্তিকতা যাচাইয়ে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী ১১ মার্চ পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া বৈঠকে গ্যাসের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

এদিকে রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর