শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য আটক

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ২৭ সদস্যকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন।

লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন বলেন,সোমবার রাতে রাজধানীর শাহজাহানপুর, সবুজবাগ, শ্যামপুর ও বংশালের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় রাব্বী গ্রুপের ৫ জন, হৃদয় গ্রুপের ৭ জন, মুন্না গ্রুপের ৩ জন, হাসান গ্রুপের ২ জন ও রকি গ্রুপের ১০ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল বলে জানায়। এছাড়া মাদক সেবন ও ব্যবসার সাথেও জড়িত ছিল তারা। এ সময় প্রভাবশালীদের মদদে দিন দিন রাজধানীতে কিশোর গ্যাং বিস্তার লাভ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, আটককৃতদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব।

সম্পর্কিত খবর