শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নতুন জীবনসঙ্গীর খোঁজে মাহি

সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। বিচ্ছেদের ঘোষণা দেয়ার কিছুদিন যেতে না যেতেই কি নতুন জীবনসঙ্গী খুঁজছেন মাহি? এই গুঞ্জন যখন চলছে নেটিজেনদের মধ্যে, সেই পালে এবার হাওয়া দিলেন নায়িকা নিজেই।

সোমবার ১১টা ৩২ মিনিটে দেয়া ফেসবুক স্ট্যাটাসে ‘আস্থা করা যায়, এমন মানুষের প্রয়োজন’ জানিয়ে মনের অনুভূতি জানান ঢালিউড নায়িকা।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মাহি লিখেছেন, একটা আস্থার জায়গা হলেই চলবে। একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে। পোস্টটিতে কমেন্ট অপশন বন্ধ রয়েছে, তাই কারও মন্তব্য সেখানে দেখা যায়নি। তবে বন্ধুদের দেয়া দুই একটি কমেন্ট দেখা যাচ্ছে। চলচ্চিত্র পরিচালক রিয়াজুল রাজু সেখানে লিখেছেন, পৃথিবীতে সবাই ভালো, সবাই খারাপ। এডজাস্ট করে চলতে পারাটাই জীবন। যার সাথে যার এডজাস্ট হয়। দোয়া রইল।

এদিকে, বিচ্ছেদের কারণ হিসেবে মাহি তার পূর্বের ভিডিওতে বলেছিলেন– জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, তিনি আর রাকিব দুজন দুজনার জন্য ‘না’। রাকিবকে মাহি ‘খুব ভালো মানুষ’ উল্লেখ করে বলেন, সে পরোপকারী, খুবই কেয়ারিং একজন মানুষ। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।

বিচ্ছেদের খবরের পর বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজের ফেসবুকে ক্যাপশনে এই চিত্রনায়িকা লিখেছিলেন– ‘একা একা লাগে।’ এরপর শনিবার একাকিত্বের কথা জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহিয়া মাহি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে লিখেছিলেন– ‘আজকে সন্ধ্যায় সবাই কাপল ছবি তুলছিল।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাদের ওই বিয়ে ভেঙে যায়।

সম্পর্কিত খবর