শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পঙ্কজ উদাসের চিরবিদায়

দীর্ঘদিন অসুস্থতায় ভোগে মারা গেলেন গজল সংগীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। সোমবার মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম গায়কের পরিবারের সূত্রের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছে। গায়কের মেয়ে নায়াব উদাস সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে নিশ্চিত করেছেন এ তথ্য। বলেছেন, খুবই ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, পদ্মশ্রী পঙ্কজ উদাস মারা গেছেন আজ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

বিখ্যাত এ গজল সম্রাট ক্যারিয়ারে চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। হিন্দি সিনেমা ও ইন্ডি-পপ জগতে পঙ্কজ উদাসের অবদান অনস্বীকার্য। লাইভ অনুষ্ঠান থেকে অ্যালবাম বা সিনেমার গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।

অন্য একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, এদিন বেলা ১১টায় মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয়েছে পঙ্কজ উদাসের। গত কয়েকদিন ধরেই শারীরিক অবস্থা খারাপ ছিল তার।

সম্পর্কিত খবর