শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বললেন অর্থমন্ত্রী
‘আর্থিক সমস্যা উত্তরণের চেষ্টা চলছে’

আর্থিক সমস্যা মোকাবিলা করে বাংলাদেশ আবার ঘুরে দাড়াচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, অর্থনীতিতে সমস্যা আছে, চাইলে রাতারাতি কোনো কিছুর পরিবর্তন সম্ভব নয়। তবে তা উত্তরণের চেষ্টা চলছে।

মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইনান্স করপোরেশনের (আইটিএফসি) নির্বাহী কর্মকর্তা (সিইও) হানি সালেম সনবলের সঙ্গে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী। সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

ডলারের রেট কমিয়ে আনার ব্যাপারে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বড় অর্থনীতির দেশ বাংলাদেশ। আর্থিক সমস্যা আছে, সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে কাজ করছে সরকার। আগে যেসব সমস্যা ছিলো, সেগুলোর মধ্যে বেশকিছু সমস্যার সমাধান হয়েছে।

এসময় আইটিএফসি সিইও হানি সালেম সনবল বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতে সহযোগিতার ক্ষেত্র আরো বাড়ানো হবে। নতুন নতুন খাতে সহযোগিতা কিভাবে বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আরো সহযোগিতা করতে চায় আইটিএফসি। দুই পক্ষ নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চায়। আইটিএফসি সাহয্যের পরিমাণ আরো বাড়াতে চায়। এক্ষেত্রে বেসরকারি খাতকে যুক্ত করা হবে।

সম্পর্কিত খবর