শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বলিউড অভিনেত্রীর ওজন ছিল ৯৬, এখন ৫২

কলেজে পড়াশোনার সময় তার ওজন ছিল ৯৬। তখনো বলিউডে অভিষেক হয়নি এই অভিনেত্রীর। কিন্তু বলিউডে পা রাখার জন্য ঝড়ালেন শরীরে অতিরিক্ত মেদ। বলছি বলিউডের এই সময়ের লাস্যময়ী অভিনেত্রী সারা আলী খানের কথা।

২০১৮ সালে ‘কেদারনাথ’সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন সারা। আর এতে অভিনয়ের জন্য বলিউড সুপারস্টার নায়ক সাইফ আলি খান ও একসময়ের জনপ্রিয় নায়িকা অমৃতা সিংয়ের একমাত্র কন্যাকে করতে হয়েছে অনেক পরিশ্রম। এই স্টারকিডকে কমাতে হয়েছে ৪৪ কেজি ওজন।

সম্প্রতি বাবা সাইফ আলীর সঙ্গে সারার কলেজ লাইফের একটি ছবি ভাইরাল হয়। আর সেখানেই ধরা পরে ৯৬ কেজি ওজনের সারা। কলেজে পড়ার সময় ফাস্ট ফুড খেয়ে ওজন বেড়েছিল সারার। সঙ্গে ছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রো-এর সমস্যা। এই অবস্থায় নারীদের ওজন হু হু করে বাড়তে থাকে। পরবর্তী সময়ে ডায়েট আর জিম- নিয়ম মতো এই দুটি জিনিস ফলো করেই ওজন কমিয়েছেন সারা।

প্রথমে সারাদিন প্রচুর হাঁটতেন নায়িকা। সঙ্গে ছিল সাইক্লিং এবং ট্রেডমিল। তারপর ওজন বেশ খানিক কমলে নিয়মিত জিমে যেতে শুরু করেন অভিনেত্রী। অসম্ভব জেদ আর অধ্যাবসায়কে কাজে লাগিয়েই এমন পারফেক্ট ফিগার পেয়েছেন তিনি। ওজন ঝরানোর ব্যাপারে ভারতীয় গণমাধ্যমকে সারা জানান, ‘যেখানে পিৎজা পাওয়া যায় সেখানে প্রোটিনও পাওয়া যায়। যেখানে চকোলেট পাওয়া যায় সেখানে স্যালাডও পাওয়া যায়। ব্যাস এটাই। আমি সেগুলো করেই ওজন কমিয়েছি আর কিছুটা ওয়ার্কআউট করে। নিয়ম মেনে বাঁচাটাই জরুরি।’

সম্পর্কিত খবর