শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভাইরাল ‘জামাল কুদু’ গানের সঙ্গে জয়া

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। সিনেমার কাজে প্রায়ই ঢাকা-কলকাতা যাতায়াত করতে হয় তাকে। তবে এবার জয়া ধরা দিলেন পারস্য রুপকথার রাজকন্যা হয়ে। ভাইরাল ‘জামাল কুদু’ গানের সাথে নায়িকাকে নাচতে দেখলো ভক্তরা।

জয়া সম্প্রতি ইরানে গিয়েছিলেন। যোগ দিয়েছিলেন ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেই ছোট একটি ভিডিও ধারণ করা হয় যাকে আজকের দিনে আমরা শর্ট রিলসও বলে থাকি। ‘অ্যানিমেল’ সিনেমার সংস্করণের সেই গানকে নেপথ্যে রেখে নায়িকার এই নাচে বিমোহিত নেটিজেনরা। ডিসেম্বরে গানটি মুক্তি পাওয়ার পরপরই ইউটিউব, স্পটিফাইসহ সব প্ল্যাটফর্মে গানটি বেশ জনপ্রিয় হয়।

ইরানে চলচ্চিত্র উৎসবে অংশ নেয়ার পর কোনো এক মুহূর্তে ভিডিওটি ধারণ করা হয়েছে। জয়ার অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা দিয়ে শুরু হয়েছিল উৎসব। সেখানে সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনেও অংশ নেন জয়া। তখন নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়ালে একাধিক ছবিও পোস্ট করেন তিনি।

উল্লেখ্য, ‘জামাল কুদু’ গানটি ইরানের একটি প্রাচীন লোকসঙ্গীত। সেখানকার বিয়ের অনুষ্ঠানে বেশ জনপ্রিয় এটি। অ্যানিমেল সিনেমায় গানটি সম্পূর্ণ নতুনভাবে ও ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে আনা হয়।

সম্পর্কিত খবর