শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নিকি হ্যালিকে হারালেন ট্রাম্প

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতিপক্ষ হওয়ার লক্ষ্যে রিপাবলিকান দলের নমিনেশন পেতে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে হারিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ট্রাম্প চারটি রাজ্যে নমিনেশন পাওয়ার দৌড়ে জয়লাভ করেছিলেন। আর আজকের এই বিজয়ের মাধ্যমে তিনি অপ্রতিরোধ্য গতিতে আগামী ১০ দিনের মধ্যে ১৫টি রাজ্যের ভোটাভুটির মহোৎসব ‘সুপার টুইসডে’র দিকে বিজয়ীর বেশে এগিয়ে গেলেন।

এদিকে সাউথ ক্যারোলাইনাতে হেরে যাবার পরও নিকি হ্যালি তার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প তার বিজয়ের বক্তৃতায় একবারও হ্যালির নাম উচ্চারণ করেননি। তার পুরো বক্তব্যেই ছিল জো বাইডেনের প্রতি আক্রমণের সুর।

কলাম্বিয়াতে বিজয় উৎসবে ট্রাম্প বলেন, ‘আমরা আগামী নভেম্বরের দিকে চোখ রাখছি। বাইডেনের চোখে চোখ রেখে কথা বলতে যাচ্ছি। এই লোকটি এই দেশকে ধ্বংস করে দিচ্ছে। আমরা বলতে যাচ্ছি–জো, তোমার দিন শেষ, বেরিয়ে যাও’।

নিকি হ্যালি তার প্রচারণায় ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন তুলে সতর্ক করে বলেছেন, সাবেক এই প্রেসিডেন্ট আবারও ক্ষমতায় এলে তৈরি হবে বিশৃঙ্খলা। তবে তার এই প্রচারণা রিপাবলিকানদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি বলেই মনে করা হচ্ছে।

সাউথ ক্যারোলাইনার জনপ্রিয় গভর্নর নিকি হ্যালি হচ্ছেন রিপাবলিকান নমিনেশনের দৌড়ে অংশ নেওয়া একমাত্র নারী প্রার্থী। তিনি নিজের এলাকার প্রাইমারিতে প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে এবং অনুকূল আবহাওয়া নিয়ে সুপার টুইসডেতে লড়তে চেয়েছিলেন। তবে হ্যালি কখনোই লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান নিয়ে প্রচারণায় অবতীর্ণ হওয়া ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছেই। ইতোমধ্যে আইওয়াতে ৩০ পয়েন্ট নিয়ে জয়ী হয়েছেন তিনি, আর নিউ হ্যাম্পশায়ারে এই পয়েন্ট ছিল ১০।

সম্পর্কিত খবর