শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ডিএসইতে লেনদেন ৪৩ শতাংশ কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি সূচকের পতন দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৪৩ দশমিক ৩৮ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ শতাংশ কমে ৬ হাজার ২৭৩ দশমিক ৯৬ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২১ দশমিক ৬৯ পয়েন্ট বা এক দশমিক ৫৭ শতাংশ কমে এক হাজার ৩৬০ দশমিক ৫২ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ কমে দুই হাজার ১৩৯ দশমিক ৫৮ পয়েন্টে স্থির হয়। মোট ৪০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত ছিল ৩০ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১১টির। দৈনিক গড় লেনদেন হয় ৮৪২ কোটি ৫৩ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৪৮৮ কোটি ৭ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৪৩ দশমিক ৩৮ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে এসক্যোয়ার নিট কম্পোজিট পিএলসি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৯২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে এক কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিকস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৬৭ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৪৫ শতাংশ। কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ০৬ শতাংশ। ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৮৮ শতাংশ। এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৫৮ শতাংশ। এইচআর টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৪২ শতাংশ। সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ। একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ২৫ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে বেস্ট হোল্ডিংস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৭০৪ শেয়ার ১৪৪ কোটি এক লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ২৭ শতাংশ। লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২০ লাখ ১৫৪ শেয়ার ১৩৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ১১ শতাংশ। লেনদেনের তালিকায় এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট ৪ কোটি ২৫ লাখ ৪২ হাজার ৯৮২ শেয়ার ১১৩ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৩৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। আফতাব অটোমোবাইলস লিমিটেডের মোট ১ কোটি ৩৯ লাখ ৮১ হাজার ৬৮৭ শেয়ার ৮০ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৪০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৩ দশমিক ৫৭ শতাংশ কমেছে। আফতাব অটোমোবাইলস লিমিটেড মোট ১ কোটি ৩৯ লাখ ৮১ হাজার ৬৮৭ শেয়ার ৮০ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৪০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৩ দশমিক ৫৭ শতাংশ কমেছে। তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির মোট ১ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৭৫২ শেয়ার ৭৯ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৩৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ২৭ শতাংশ কমেছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট ২ কোটি ৮০ লাখ ৮১ হাজার ৪৮২ শেয়ার ৭৫ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর শূন্য দশমিক ৭৪ শতাংশ কমেছে। মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের মোট ২ কোটি ৬০ লাখ ৪৪ হাজার ৮৬৩ শেয়ার ৭১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ১২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। ফরচুন শুজ লিমিটেডের মোট ১ কোটি ১১ লাখ ৮২ হাজার ৪৬৮ শেয়ার ৬৫ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১ দশমিক ৯৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৮ দশমিক ৪৭ শতাংশ কমেছে।

সম্পর্কিত খবর