শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো ৩ বন্ধু

বেরিয়েছিলেন বাবার মোটরসাইকেল নিয়ে। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আর ফেরা হলো না তিন বন্ধুর। ঘটনা রাজধানীর দক্ষিণখানের। শুক্রবার রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারায় তিন মাদ্রাসা শিক্ষার্থী।

মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় একজন। এছাড়া অপর দুইজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায় বলে জানা গেছে।

নিহতরা হলেন– ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ। নিহত তিনজনই মাহাদুস সুন্নাহ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। নিহত রবিউলের বাড়ি পটুয়াখালীর বাউফলে। ওমর ফারুকের বাড়ি নারায়ণগঞ্জে ও জুনায়েদ লক্ষ্মীপুরের।

দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে দক্ষিণখান আশকোনা আশিয়ান সিটি এলাকায় একটি মোটরসাইকেল এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা ৩ জন মারা যান।

তিনি জানান, এতে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় ওমর ফারুক ও জুনায়েদ। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান দু’জনই।

সম্পর্কিত খবর