শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিয়ের ৬ মাস পর স্বামীর আত্মহত্যা

রাজধানীর কদমতলীতে প্রেম করে বিয়ের ৬ মাস পর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে কাজী ইব্রাহীম (২১) নামে এক যুবকের আত্মহত্যার থবর পাওয়া গেছে।

শনিবার রায়েরবাগ খানকা শরীফ এলাকায় এ ঘটনা ঘটে। রায়েরবাগ এলাকায় ক্রিস্টাল এন্টারপ্রাইজ নামক একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে সেখানেই থাকতেন ইব্রাহীম। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার হোসেনপুর গ্রামে। তার বাবার নাম কাজী আহসানুল্লাহ।

নিহত ইব্রাহীমের মামা সুমন সরকার বলেন, ৬ মাস আগে প্রেম করে পাশের ইউনিয়নে বিয়ে করে ইব্রাহীম। তার স্ত্রী গ্রামের বাড়িতেই থাকে। পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। দুপুরের দিকে তার সহকর্মীরা রায়েরবাগ নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ইব্রাহিমের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার ওসি কাজী আবুল কালাম বলেন, শুনেছি স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে শনিবার ভোরের দিকে গলায় ফাঁস দিয়ে ইব্রাহীম মারা গেছে।

সম্পর্কিত খবর