শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বললেন  স্বরাষ্ট্রমন্ত্রী
‘সীমান্ত দিয়ে অস্ত্র আসা কিংবা অনুপ্রবেশের সুযোগ নেই’

সীমান্ত দিয়ে অস্ত্র আসা কিংবা অনুপ্রবেশের সুযোগ নেই। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি কোস্ট গার্ড সতর্ক অবস্থানে এবং নৌবাহিনীও কঠোরভাবে দায়িত্ব পালন করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুক্রবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। বলেছেন, শুধু আরাকান আর্মি নয়, পুরো মিয়ানমারে অনেকগুলো এথনিক গ্রুপ যুদ্ধে লিপ্ত। আরাকান আর্মি আমাদের সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধে লিপ্ত আছে। ফলে সেখানকার কিছু গোলাগুলির শব্দ আমাদের এখানে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কখনও ক্ষমতায় আসবে না, তা তারা নিশ্চিত ছিল। তাই দলটি ভোটে আসেনি। সরকার উৎখাতে তাদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা অভিযোগের প্রসঙ্গেও এ সময় কথা বলেন আসাদুজ্জামান খান। বলেছেন, আইনের বাইরে আমরা কিছু করছি না, স্পষ্ট করে তা বলতে পারি। ড. ইউনূসের ব্যাপারটা সম্পূর্ণ আদালতের ব্যাপার। আদালতের নির্দেশনা যেভাবে আসছে, সেভাবেই কাজ হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার গ্রামীণ টেলিকম ভবনে সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস জানান, ভয়ানক অবস্থার মধ্যে দিন পার করছেন তিনি। গ্রামীণ টেলিকমকে সর্বস্বান্ত করতেই নানাভাবে হয়রানি করা হচ্ছে।

ভবনটিতে ড. ইউনূসের গড়া মোট ১৬টি প্রতিষ্ঠান আছে, যার প্রতিটির চেয়ারম্যান তিনি। এর মধ্যে ৮টি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক জবরদখল করেছে বলে অভিযোগ করেন এ নোবেলবিজয়ী।

এ বিষয়ে প্রতিকার চাইলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা পাওয়া যায়নি বলে এ সময় উল্লেখ করেন ড. ইউনূস।

তিনি দাবি করেন, ব্যবসার মুনাফায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রামীণ ব্যাংকের টাকায় নয়। আইন মেনেই সব হয়েছে। প্রয়োজনে আদালতের শরনাপন্ন হবেন তিনি।

সম্পর্কিত খবর