শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মর্টারশেলের আঘাতে বাংলাদেশীসহ নিহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে এক বাংলাদেশীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে একজন নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নারী জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫৫)। নিহত রোহিঙ্গার নাম নবী হোসেন (৬৫)। তিনি বালুখালী আশ্রয়শিবিরের ৮-ই ব্লকের বাসিন্দা। তিনি হোসেনে আরার বাড়িতে ধানখেতে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। এ ঘটনায় আরো এক শিশু আহত হয়েছে। শিশুটি নিহত হোসনে আরার নাতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হোসনে আরা জলপাইতলীর বাদশা মিয়ার স্ত্রী। অন্যান্য দিনের মতো রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র থেকে নবী হোসেন নামের এক রোহিঙ্গা বাদশা মিয়ার কৃষি জমিতে কাজ করতে আসে। দুপুরে হোসনে আরারসহ নবী হোসেন জলপাইতলীর বাদশার দোকানে ভাত খাচ্ছিলেন। এ সময় মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেল তাদের ওপর এসে পড়ে ও বিস্ফোরিত হয়।

খবর পেয়ে র‌্যাব, পুলিশ, বিজিবি ও ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যানসহ আরো অনেকে ঘটনাস্থলে আসে। পরে আহতদের উদ্ধার করে বেসরকারি একটি স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে কর্তব্যরতরা দুজনকেই মৃত ঘোষণা করেন। শিশুটি চিকিৎসাধীন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বণিক বার্তাকে বলেন, ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে এক বাংলাদেশীসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর