শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীতে সুমন মিয়া ওরফে কালা সুমন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টায় নরসিংদী শহরের চিনিশপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াদিয়া এলাকার মোল্লা বাড়ি মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

নিহত কালা সুমন ঘোড়াদিয়ার সংগীতা এলাকার ছোবান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দাসপাড়া এলাকার একটা খানকা শরীফ থেকে সংগীতার দিকে ফিরছিল কালা সুমন। পরে পশ্চিম ঘোড়াদিয়ার মোল্লবাড়ি মসজিদের সামনে পৌঁছালে চিনিশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রাদিব তামজিদ জুয়েল ও তার ভাই সোহেল, খায়রুল ও রাজ্জাকসহ পাঁচ থেকে জন অস্ত্রধারী সন্ত্রাসী তার গতিরোধ করে। এসময় কালা সুমনকে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে সুমনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী নিপা বেগম বলেন, সংসদ নির্বাচনে আমার স্বামী স্বতন্ত্র প্রার্থী ঈগলের নির্বাচন করায় আমার স্বামীকে প্রায়ই জুয়েল, তার ভাই সোহেল মেরে ফেলার হুমকি দিতেন। আজ শেষ পর্যন্ত আমার স্বামীকে তারা মেরে আমাকে বিধবা করেছে এবং আমার দুই মেয়েকে করেছে এতিম। আমি তাদের বিচার চাই।

এলাকাবাসীরা জানায়, নিহত সুমন মিয়া ওরফে কালা সুমন এক সময় ইউপি সদস্য জুয়েল মেম্বারের অনুসারী ছিল। বর্তমানে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে জানতে জুয়েল মেম্বারের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, নিহত সুমনের বিরুদ্ধে মাদক, অস্ত্র, বিস্ফোরক মামলাসহ ১০টি মামলা রয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তার তদন্ত চলছে। আমরা ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছি। মরদেহ ঢাকায় রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।

সম্পর্কিত খবর