শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এসিআই লিমিটেডের আয় বেড়েছে ৯.৪৩%

এসিআই লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সমন্বিত আয় বেড়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ। সমন্বিত আয় বাড়লেও একই সময়ে কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৬ হাজার ২৪৪ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ হাজার ৭০৬ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৫৩৭ কোটি ৮৪ লাখ টাকা বা ৯ দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ৪৯ কোটি ১৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছিল ১৭ কোটি ৯৩ লাখ টাকা।

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, আর্থিক ব্যয় ও আয়কর বাবদ খরচ বেড়ে যাওয়ার কারণে লোকসান গুনতে হয়েছে।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৩ হাজার ২০৩ কোটি ৮০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ হাজার ২৮ কোটি ৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট লোকসান হয়েছে ৩৫ কোটি ৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছিল ৩৬ কোটি ৫৩ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৬ টাকা ৩৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৬ পয়সায়। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৯৮ টাকা ৯৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছিল ৪ টাকা ৯৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৩ টাকা ৬৭ পয়সায়।

ঋণমান দীর্ঘমেয়াদে ডাবল এ মাইনাস ও স্বল্পমেয়াদে এসটি-টু। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এসিআই লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৭ কোটি ৯৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৪১ টাকা ৯৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪১ টাকা ৪৩ পয়সা।

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ৮০ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসিআই লিমিটেড। এর মধ্যে ৬৫ শতাংশ নগদ ও বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরে ৯০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানি। এর মধ্যে ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আগের হিসাব বছরে ১১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ১০০ শতাংশ নগদ ও বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ১১৮ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১১৫ শতাংশ নগদ ও সাড়ে ৩ শতাংশ স্টক লভ্যাংশ।

সম্পর্কিত খবর