শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রায় বাণিজ্য করতে চায় চীন

বাংলাদেশে ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রায় ব্যবসা-বাণিজ্য করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এ বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনা করতে আগ্রহের বিষয়টি উত্থাপন করেছে বেইজিং।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী আবদুস সালামের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এ কথা জানান।

ইয়াও ওয়েন জানান, ডলারের সমস্যাটি বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির কারণে ডলারের দাম ওঠানামা করছে। এতে আমরাও ডলার সংকটে ভুগছি। বিশ্বব্যাপী সমস্যা আমাদেরও প্রভাবিত করেছে। এ জন্য বাংলাদেশের কাছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমাদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব দিয়েছি। বাংলাদেশ সেটি বিবেচনা করছে।

আমরা প্রত্যাশা করি, নিজেদের মুদ্রায় ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করব। কীভাবে নিজেদের মুদ্রায় আমরা এই কাজ করব, তা নিয়ে আলোচনা করার বিষয়টি আমরা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি, বলেন চীনা রাষ্ট্রদূত।

তিনি বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এখন বেশ কয়েকটি দেশের সঙ্গে নিজস্ব মুদ্রা ইউয়ানে বাণিজ্য করছে। ইউয়ান যাতে আন্তর্জাতিক বাণিজ্যে আরও বেশি ব্যবহার করা হয়, দেশটি অনেক দিন ধরে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব বাণিজ্যে মার্কিন মুদ্রা ডলারের আধিপত্য কমাতে যেসব দেশ চেষ্টা করছে, চীন তাদের অন্যতম।

বৈঠকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সুযোগ আছে। চীনে এখন ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে। চীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, যা বাংলাদেশের পরিকল্পনা কমিশনের মতো। এই দুই কমিটি একসঙ্গে কাজ করতে পারে। আমরা দুই দেশের সহযোগিতার সম্পর্কের নতুন মাত্রা খুঁজছি।

সম্পর্কিত খবর