শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিএসইর লেনদেন কমলেও সূচক বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৭ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪১ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে দুই হাজার ১০৩ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬৬২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২১৮ কোটি ১৫ লাখ টাকা কমেছে। এদিন ২২ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৭০টি শেয়ার ২ লাখ ৩ হাজার ৯৪৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৮৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত ছিল ৪৩টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির ৩৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের ৩০ কোটি ৯ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ২৬ কোটি ৯৬ লাখ, ওরিয়ন ফিউশনস লিমিটেডের ২০ কোটি ৬৩ লাখ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ কোটি ২৫ লাখ, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ১৫ কোটি ১৯ লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১৪ কোটি ৮৫ লাখ, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ১২ কোটি ৭ লাখ, ইনটেক লিমিটেডের ১১ কোটি ৩৮ লাখ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ইনটেক লিমিটেড। এর পরের অবস্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৭৭ শতাংশ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ৬০ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৯ দশমিক ৫৮ শতাংশ, এসএস স্টিল লিমিটেডের ৯ দশমিক ২৫ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ২৭ শতাংশ, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৮ দশমিক ০২ শতাংশ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ৭ দশমিক ৬৬ শতাংশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ২৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১২ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ১০ হাজার ৩৪১ দশমিক ৯৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ১৭ হাজার ২৬৪ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির এবং কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর। সিএসইতে গতকাল মোট ১৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৩ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৯১ লাখ টাকার লেনদেন কমেছে।

সম্পর্কিত খবর