শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বললেন প্রধানমন্ত্রী
“ব্রিটিশ বিনিয়োগকারীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল হবে”

ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়ে তাদের কাছ থেকে বড় পরিসরে বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) ভাইস চেয়ার ও ইন্দো-ব্রিটিশবিষয়ক এপিপিজির চেয়ার বীরেন্দ্র শর্মা এমপির নেতৃত্বে যুক্তরাজ্যের ক্রস পার্টি একটি পার্লামেন্টারি প্রতিনিধিদল গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। এর জন্য সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক এবং ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করছি। ব্রিটিশ বিনিয়োগকারীরা চাইলে তাদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ করব। কারণ, আমরা অন্য কয়েকটি দেশের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সঙ্গে সুসংযুক্ত, যেখানে ৩০০ কোটি মানুষের বাজার রয়েছে। সুতরাং বিনিয়োগকারীরা তাদের উৎপাদিত পণ্যের বাজার খুঁজে পেতে কোনো সমস্যায় পড়বেন না।’

সাক্ষাৎকালে ব্রিটিশ এমপিরা বাংলাদেশ ও এর জনগণের আর্থসামাজিক অগ্রগতির জন্য সরকারের উন্নয়ন উদ্যোগকে এগিয়ে নিতে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাঁচ সদস্যের ব্রিটিশ প্রতিনিধিদলে রয়েছেন সাবেক টেক ও ডিজিটাল অর্থনীতির কনজারভেটিভ মন্ত্রী পল স্কুলি এমপি, ইউকে হাউজ অব কমন্স সিলেক্ট কমিটির মেম্বার ফর ফরেন অ্যাফেয়ার্স নীল কোয়েল এমপি, হাউজ অব কমন্সের বিরোধীদলীয় হুইপ অ্যান্ড্রু ওয়েস্টার্ন এমপি এবং হাউজ অব কমন্সের সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট। প্রতিনিধিদলটি ২৭ জানুয়ারি ঢাকায় আসে। ৩১ জানুয়ারি তাদের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মো. জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর