শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভারতে দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল

 

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারত। রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সংঘর্ষ। চলছে জ্বালাও-পোড়াও। বাস-ট্রেন-বিমান যোগাযোগ ব্যবস্থায় নেমে এসেছে স্থবিরতা। কারফিউ, পুলিশের বাধা-গ্রেপ্তার, ইন্টারনেট ও স্কুল-কলেজ বন্ধ করে দিয়েও আন্দোলন দমাতে পারছে না বিজেপি সরকার।

আন্দোলন যেনো আরও বেগবান হচ্ছে। আজ (২১ ডিসেম্বর) দশম দিনের মতো রাস্তায় পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছেন দেশটির ছাত্র-জনতা। এদিকে দীর্ঘ হচ্ছে আন্দোলনকারীদের মৃত্যুমিছিল।

গতকাল কেবল উত্তরপ্রদেশেই সংঘর্ষে নয়জনের মৃত্যু হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে উত্তরপ্রদেশে এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

যদিও উত্তরপ্রদেশ পুলিশের মহাপরিচালক (ডিজি) ওপি সিং দাবি করেছেন, সেখানে পুলিশের গুলিতে কেউ মারা যাননি।

দেশটির একাধিক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, “পুলিশ আজ (গতকাল) একটি গুলিও চালায়নি। নিহতদের কেউ পুলিশের গুলিতে মারা যাননি।”

অপর এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “গুলি চললে বিক্ষোভকারীরাই চালিয়েছেন।”

পুলিশ তথ্যমতে, উত্তরপ্রদেশের বিজনৌরে দুজন, সম্বল, ফিরোজাবাদ, মেরুঠ ও কানপুরে একজন করে মারা গেছেন। সংঘর্ষে পুলিশের অন্তত ৫০ জন সদস্য আহত হয়েছেন।

গত ১৯ ডিসেম্বর কর্ণাটকের মেঙ্গালুরুতে পুলিশের গুলিতে দুজন ও লখনউতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। এর আগে, আসামে প্রাণ হারিয়েছেন পাঁচজন।

গতকাল দিল্লির দরিয়াগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ৪০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও, দলিতদের সংগঠন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকেও ভোররাতের দিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে অন্তত আটজন শিশু ছিলো। পরে অভিভাবকদের অনুরোধে তাদের ছেড়ে দেয় পুলিশ। এদের শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়া এক শিশুকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সম্পর্কিত খবর