শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এপ্রিল-ডিসেম্বর
আয় ও মুনাফা দুটোই বেড়েছে ম্যারিকোর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও নিট মুনাফা দুটোই বেড়েছে। এর মধ্যে সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির আয় কমলেও নিট মুনাফা বেড়েছে। কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ১ হাজার ১০৯ কোটি ৫২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ১ হাজার ৯২ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৭ কোটি ১৮ লাখ টাকা বা ১ দশমিক ৫৭ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৫৯ কোটি ৮০ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯৭ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬২ কোটি ৩ লাখ টাকা বা ২০ দশমিক ৫৪ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১৪ টাকা ২২ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। সদ্যসমাপ্ত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৭০ পয়সায়। এর আগের বছরের একই সময় শেষে যা ছিল ৮৪ টাকা ৮১ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩৩৭ কোটি ৭৫ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৩৫৭ কোটি ৭৫ লাখ টাকা। আলোচ্য তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১০ কোটি ৩ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৭ কোটি ৪৩ লাখ টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ টাকা ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ টাকা ৯৩ পয়সা।

সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের এরই মধ্যে দুই দফায় ৭৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে ম্যারিকো বাংলাদেশ। এর মধ্যে প্রথম দফায় ৪৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ও দ্বিতীয় দফায় ৩০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডাররা। ঘোষিত লভ্যাংশসহ আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পর্ষদ।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ১ হাজার ৪১৩ কোটি ৫৭ লাখ টাকা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৩০৩ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১১০ কোটি ৩৬ লাখ টাকা বা ৮ দশমিক ৪৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৮৭ কোটি ২৪ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৩৫৫ কোটি ৩৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ৩১ কোটি ৮৬ লাখ টাকা বা ৮ দশমিক ৯৬ শতাংশ।

সম্পর্কিত খবর