শিরোনাম
icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল
down of head

চাকরি এবং বিরিয়ানির প্রতিশ্রুতি দিয়ে আত্মহত্যা ঠেকিয়ে দিল পুলিশ

 

কলকাতায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে যেখানে পুলিশ কর্মসংস্থানের প্রতিশ্রুতি এবং বিরিয়ানির একটি প্যাকেট দিয়ে একজন অসহায় ব্যক্তিকে সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা থেকে ফিরিয়ে এনেছে। ঘটনাটি শহরের ব্যস্ততম রাস্তায় আলোড়ন সৃষ্টি করে এবং সেখানে প্রায় আধ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

ঘটনার সূত্রপাত হয় দুপুর আড়াইটার দিকে যখন লোকটি তার বড় মেয়েকে নিয়ে রাস্তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের কথা বলে নাটকীয়ভাবে সেতুর কাছে থামে। তার মেয়েকে বিভ্রান্ত করে নিচে রেখে তিনি সেতুর ওপরে উঠে পরেন এবং লাফ দেওয়ার হুমকি দেন।

কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (ডিএমজি) এবং দমকল বিভাগ ঘটনাস্থলে পোঁছে লোকটির সাথে আলাপ করা শুরু করে। এমনকি লোকটি যাতে আত্মহত্যা না করে তার জন্য কলকাতা পুলিশ লোকটিকে একটি চাকরির প্রস্তাব দেওয়ার পাশাপাশি তাকে বিরিয়ানির প্যাকেট দেওয়ার লোভনীয় প্রস্তাব দেয়।

কারায়া থানা পুলিশের তথ্যমতে, ৪০ বছর বয়সী লোকটি তার স্ত্রীর সাথে বিচ্ছেদ এবং ব্যবসায় আর্থিক ক্ষতির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন।

পুলিশ কর্মকর্তারা কৌশলে লোকটির মেয়ের সাথে কথা বলে তার পরিবারের সমস্যা সম্পর্কে জানতে পারেন। এই তথ্যের উপর ভিত্তি করে তারা চাকরি এবং বিরিয়ানির প্রতিশ্রুতি দিয়ে লোকটিকে আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে আনে। পুলিশের সাথে আলোচনার পর অসহায় ব্যক্তিটি উপলব্ধি করতে পেরেছেন, জীবন আসলে উপভোগের বিষয়।

সম্পর্কিত খবর