শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

খুনির ৮০৮ বছর জেল…

গুয়াতেমালার একটি আদালত ২০০৮ সালে ১৫ জন নিকারাগুয়ান এবং এক ডাচ নাগরিককে হত্যার দায়ে এক মাদক সম্রাটকে ৮০৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। সোমবার এই রায় ঘোষণা করা হয়। হত্যাকাণ্ডে অংশ নেওয়া আসামি রিগোবার্তো দানিলো মোরালেসের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছেন আদালত।

২০১৬ সালে আরেকজন কথিত মাদক সম্রাট মারভিন মন্টিয়েল মারিনকেও ধারাবাহিক খুনের দায়ে দীর্ঘ কারাদণ্ডের সাজা দেওয়া হয়।

আদালত বলেছেন, মোরালেসকে প্রতিটি হত্যার জন্য ৫০ বছর এবং অপরাধী কার্যক্রম পরিচালনার জন্য আরো আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ সাজা সত্ত্বেও গুয়াতেমালার আইন অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে মূলত ৫০ বছরের বেশি কারাভোগ করতে হয় না।
৩৭ বছর বয়সী মোরালেস ১৩ বছর পলাতক থাকার পর ২০২২ সালে গ্রেপ্তার হন। সেপ্টেম্বরে তার বিচার শুরু হয়।

প্রসিকিউটরা বলেছেন, পৃথক আরেকটি ঘটনায় ২০০৮ সালে গুয়াতেমালায় একটি বাস নিকারাগুয়ায় ঢুকে পড়ে। বাসের যাত্রীরা মাদক পাচারকারী এবং তাদের কাছে মাদক রয়েছে―এই ধারণা থেকে আরেক মাদক সম্রাট মারভিন মন্টিয়েল মারিন ও তার স্ত্রী যাত্রীদের আটক করে। তারা যখন দেখল আসলে যাত্রীদের কাছে কোনো মাদক নেই তখন তারা যাত্রীদের গুলি করে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়।

সূত্র: বাসস, এএফপি

সম্পর্কিত খবর