শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর–মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ সফল

ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ এ অঞ্চলের দেশগুলোর চেয়ে বাংলাদেশ অনেক সফল বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার সচিবালয়ে সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধবিষয়ক আন্তমন্ত্রণালয় সভার সূচনা বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন দেশের ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য দিয়ে বলেন ‘এসব দেশের তুলনায় আমরা অনেক সফলতার পরিচয় দিয়েছে। এ জন্য ব্যক্তিগতভাবে মেয়রদের হাত তালি দেওয়ার জন্য বলব।’ তখন সভায় উপস্থিত অন্য কর্মকর্তারাও হাত তালি দেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, সিঙ্গাপুরে এ বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত ১৩ হাজার মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। মালয়েশিয়ায় জুন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৮৪ জন, ইন্দোনেশিয়ায় ১৮ মে পর্যন্ত ৪৫ হাজার ৩৮৭ জন, থাইল্যান্ডে ৩০ জুন পর্যন্ত ৫ হাজার ১৯৬ জন, ফিলিপাইনে ১৮ জুন পর্যন্ত ৫১ হাজার ৬২২ জন এবং ভারতে ১ জুন পর্যন্ত ১০ হাজার ১৭২ জন আক্রান্ত হয়েছে। আর বাংলাদেশে গত ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ৩০৫ জন।

এ সময় মন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সারা দেশে শাকসবজি, মাছসহ উৎপাদিত অন্যান্য পণ্য ঢাকায় এনে যথাযথভাবে নগরবাসীর কাছে পৌঁছে দিতে ঢাকার চারপাশে পাইকারি বাজার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কীভাবে সুবিধাজনক স্থানে পাইকারি ও খুচরা বাজার বসানো যায়, সে জন্য ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর