শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

ফের মা হচ্ছেন প্রিয়াংকা!

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সারোগেসির মাধ্যমে কিছু দিন আগেই বাবা-মা হয়েছেন নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া জোনাস। মেয়ের নাম রেখেছেন মালতী ম্যারি চোপড়া জোনাস। প্রিয়াংকার মা মালতী ও নিকের মা ম্যারির নামেই মেয়ের নামকরণ করেছেন তারা।

এবার শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন এই দম্পতি। সারোগেসির মাধ্যমেই দ্বিতীয়বার মা হতে চলেছেন প্রিয়াংকা।

একজন শিশুর বেড়ে ওঠার সময় তার ভাই বা বোন থাকা জরুরি এমনটিই মনে করেন তারা। তাই তাদের মেয়ে মালতী ম্যারির ভাইবোনের কথা ভেবেছেন এই তারকা দম্পতি, এমনটিই শোনা যাচ্ছে। তবে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার বিষয়ে মুখ খোলেননি প্রিয়াংকা ও নিক।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, নিক একাধিক সন্তান চান ও তিনি নাকি চান যে তার সন্তানদের বয়সের ব্যবধান যেন খুব বেশি না হয়। নিক ও তার ভাই কেভিন জোনাস ও জো জোনাসের মধ্যে বয়সের ফারাক কম। নিক চান, তার সন্তানদের মধ্যেও যে বয়সের বিশেষ ফারাক না থাকে। তারা যেন বন্দুর মতো একে অপরের সঙ্গে মিশতে পারে।

শোনা যাচ্ছে, শুধু প্রিয়াংকা বা নিক নয়, তাদের পরিবারও চায় নিক ও প্রিয়াংকার একাধিক সন্তান হোক। কিছু দিন আগেই মেয়ে মালতী ম্যারির ছয় মাসের জন্মদিন সেলিব্রেট করেন তারকা দম্পতি। মেয়ের জন্মদিনের সেই ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু মেয়ের মুখ এখনো দেখাননি প্রিয়াংকা। যতবারই মেয়ের ছবি তিনি পোস্ট করেছেন ততবারই মেয়ের মুখে ইমোজি দিয়ে তার চেহারা আড়াল করে দিয়েছে।

প্রসঙ্গত বলিউডে এখন শুধু মাতৃত্বের আস্বাদ! আলিয়া ভাট, সোনম কাপুর শিগগিরই তাদের প্রথম সন্তানের জন্ম দেবেন। তবে তারই মাঝে কারিনা কাপুর খান, ঐশ্বরিয়া রাই বচ্চনেরও ফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও ঐশ্বরিয়া এ বিষয়ে নীরব তবে মুখ খুলেছেন কারিনা।

সম্প্রতি সিদ্ধি বিনায়ক মন্দিরে পাপারাজ্জির তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রানির ফের মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে সত্যিটা কী, তা এখন পর্যন্ত জানা যায়নি। সূত্র: জি নিউজ

সম্পর্কিত খবর