শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৩০৮ জন; যা আগের দিনের তুলনায় বেড়েছে তিন লাখেরও বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬৬ জন; যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ছয়শ’।

বুধবার (২৭ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৬৮ লাখ ৩২ হাজার ২৬০। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৬ হাজার ৯১৪ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩০১ জনের এবং শনাক্ত হয়েছে ৮৮ হাজার ১১ জনের। ব্রাজিলে আক্রান্ত ৩৮ হাজার ৬৪৩ জন এবং মৃত ৩৫০ জন। ইতালিতে আক্রান্ত ৮৮ হাজার ২২১ জন এবং মৃত্যু ২৫৩ জনের। তাইওয়ানে আক্রান্ত ২৫ হাজার ৭১ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে মৃত ৫৫ জন এবং আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার ১১ জন।

একই সময়ে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে মৃত ১০০ জন এবং আক্রান্ত ৪৬ হাজার ২০৯ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ জনের। থাইল্যান্ডে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮২৮ জন এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সম্পর্কিত খবর