শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে নিহত ৩

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার ২৪ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন দুজন রাজশাহীর এবং একজন নাটোরের। যার মধ্যে রয়েছে দুজন নারী ও একজন পুরুষ। মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৪০ থেকে ৮২ বছরের মধ্যে। তারা প্রত্যেকেই হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি সেন্ট্রাল অক্সিজেন যুক্ত বেডে রোগী ভর্তি রয়েছে মোট আটজন। তারমধ্যে করোনা সন্দেহভাজন পাঁচজন, করোনা পজিটিভ একজন ও করোনা নেগেটিভ রোগী রয়েছে দুজন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

এর আগে গতকালও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়। তারপরও সাধারণ মানুষ মাস্ক ও স্বাস্থ্যবিধি মানছেন না। তবে বিষেজ্ঞরা বলছেন এখনই সর্তক না হলে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার সম্ভবনা রয়েছে।

সম্পর্কিত খবর