শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

মিমের ‘পরাণ’ দেখে যা বললেন মাহি ও তার স্বামী

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’-এর জয়জয়কার চলছে। তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমা যারাই দেখছেন, তারাই প্রশংসা করছেন। যার ফলে ক্রমশ এর জনপ্রিয়তা বাড়ছে। মাত্র ১১ হল দিয়ে যাত্রা শুরু করা ‘পরাণ’ বর্তমানে ৫৫টি হলে চলছে।

শনিবার (২৩ জুলাই) ঈদের আলোচিত এই সিনেমার স্পেশাল শো অনুষ্ঠিত হয় মিরপুর-১ এর সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে। সেখানে হাজির হন ঢাকাই সিনেমার অনেক তারকা। স্বামী রাকিব সরকারকে নিয়ে মিমের সিনেমাটি দেখতে হলে আসেন আরেক আলোচিত নায়িকা মাহিয়া মাহি।

এ সময় মাহি বলেন, ‘সিনেমাটি আমার কাছে অনেক ভালো লেগছে। সিনেমা যদি এমন হয় হল ভাঙাচোরা যেমনই হোক দর্শককে আটকে রাখা যাবে না। তারা সিনেমা দেখতে আসবেই।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা একে অপরের সিনেমা দেখা উচিত। এই সিনেমা নিয়ে এত আলোচনা, না দেখতে এলে মানসম্মান থাকবে না।’

মাহির স্বামী রাকিব সরকার বলেন, ‘এর আগে মাহির সঙ্গে সিনেমা দেখতে আসা হয়নি। এবারই প্রথম আসলাম। বেশ ভালো লাগছে। সিনেমার মানুষরা তো আমার বউয়ের (মাহি) আরেকটি পরিবার, তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

এ সময় মিম বলেন, ‘মাহি আমার কাছের বন্ধু, ফারিয়া (নুসরাত ফারিয়া) আসলে আরও ভালো লাগতো। মাহি ওর স্বামীকে নিয়ে এসছে, একদম পরিপূর্ণ।’

উল্লেখ্য, ‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শিল্পী সরকার অপু, রাশেদ মামুন অপু প্রমুখ।

সম্পর্কিত খবর