শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার জানিয়েছে, বিশ্বের ৭০টিরও বেশি দেশে মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ায় বিষয়টি এখন ‘অস্বাভাবিক’ পর্যায়ে চলে গেছে। ফলে এমন পরিস্থিতিতে মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করল তারা।

একটি টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, সংক্রমণের নতুন পদ্ধতির মাধ্যমে মাঙ্কিপক্স দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আমরা খুব কমই বুঝি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মাঙ্কিপস্ক নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার।

জরুরি অবস্থা ঘোষণা করার কারণে এখন এক সময় বিরল রোগ হিসেবে বিবেচনা করা মাঙ্কিপক্সের চিকিৎসা নিয়ে আরও বেশি অর্থ ব্যয় করা হবে।

মাঙ্কিপক্স রোগটি কয়েক দশক ধরে পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকায় ছিল। গতে মে মাসের আগ পর্যন্ত এ রোগটির সন্ধান আফ্রিকা মহাদেশের বাইরে পাওয়া যাওয়ার কথা জানা যায়নি।

মে মাসে ইউরোপ, নর্থ আমেরিকা এবং অন্যন্য অঞ্চলে মাঙ্কিপক্সের সন্ধান পায় কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগতত্ত্ব অধিদপ্তরের জানিয়েছে, মে মাসের পর পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ হাজার মানুষের দেহে মাঙ্কিপক্স রোগের উপস্থিতি পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ মহামারি, ২০১৪ সালের উত্তর আফ্রিকার ইবোলা, ২০১৬ সালে লাতিন আমেরিকার জিকা ভাইরাস এবং বর্তমানে চলমান পোলিও নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

সম্পর্কিত খবর