শিরোনাম
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩
down of head

কিছু জিনিসের দাম বাড়লেও দেশে হাহাকার নেই : কৃষিমন্ত্রী

ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরির কারণে কিছু জিনিসের দাম বাড়লেও দেশে কোনো হাহাকার নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

শনিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কিছু কিছু জিনিসের দাম কিছুটা বেড়েছে। এটা ব্যবসায়ীদের কৃত্রিম সংকটের জন্য হয়েছে। আমরা সেটি নিয়ন্ত্রণে চাল আমদানির অনুমতি দিয়েছি। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। দেশে কোনো হাহাকার নেই।

তিনি বলেন, করোনা ও ইউক্রেন-রাশিযার যুদ্ধের কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। সারা পৃথিবীর মানুষ সেটি মোকাবিলা করছে। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। সারের দাম অনেক কমানো হয়েছে।

আবদুর রাজ্জাক বলেন, সারাবছর ফল উৎপাদনকে কীভাবে আরও ব্যাপক আকারে করা যায় সেটির দিকে লক্ষ্য রাখতে হবে। সেজন্য আগামী পাঁচ বছরের জন্য একটি পরিকল্পনা নির্ধারণ করতে হবে। উৎপাদন করে কীভাবে সুষ্ঠু উপায়ে এসব ফল বাজারজাতকরণ, সংরক্ষণ করা যাবে সে চেষ্টা করা হবে।

সম্পর্কিত খবর