শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

আখাউড়ায় ট্রেনের নিচে পড়েও বেঁচে গেল তরুণী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার সন্ধ্যায় ট্রেনের নিচে পড়েও বেঁচে গেছে লিজা নামে এক তরুণী। ছবি: ভিডিও থেকে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে লিজা (১৯) নামে এক তরুণী। শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া উপজেলা সদরের তিতাস রেল সেতুতে এ ঘটনা ঘটে।

লিজা আখাউড়া উপজেলার বড়কুড়িপাইকা গ্রামের লিটন ভূঁইয়ার মেয়ে। এ ঘটনায় ওই তরুণী অক্ষত থাকলেও ট্রমায় ভুগছেন।

ঘটনাস্থলে উপস্থিত আমজাদ ভূইয়া নামে এক তরুণ এ ঘটনার একটি ভিডিও করেন। ৮ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিতাস রেল সেতুতে দাঁড়িয়ে নদীর পানি দেখছিলেন ওই তরুণীসহ তিনজন। এ সময় নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন চলে আসলে ওই তিনজন নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সেতু অতিক্রম করার চেষ্টা করে। দুইজন সেতু পার হতে পারলেও ওই তরুণী হোঁচট খেয়ে ট্রেনের নিচে পড়ে যায়।

তবে তিনি শুয়ে পড়ার কারণে তার কোনো ক্ষতি হয়নি। তিনি অক্ষত থাকলেও অচেতন হয়ে পড়ায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তবে এ বিষয়ে ওই তরুণী ও তার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও দেখেছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি।

সম্পর্কিত খবর